মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

পাকিস্তানে বন্ধ হচ্ছে ফেসবুক

লাহোরের হাই কোর্ট পাকিস্তান কর্তৃপক্ষকে ফেসবুকসহ অন্যান্য সকল ওয়েবসাইট যেখানে ধর্মীয় উস্কানীমূলক প্রচারনা চালানো হচ্ছে সেগুলো বন্ধ করে দিতে বলেছে। এবং আগামী ৬ই অক্টোবর ২০১১-এর ভেতর একটি কম্পলায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বিচারপতি শেখ আজমত সাঈদ গতকাল পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়কে এই নির্দেশ দেন। তবে, একই আদেশে বলা হয় যে, গুগল এবং একই ধরনের অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো বন্ধ থাকবে না। এই নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছে কি না,
সেটা জানাতে হবে ৬ই অক্টোবর।
ফেসবুকে কোনও একটি দল মহানবী হযরত মুহাম্মদকে (দঃ) নিয়ে বিদ্রুপকারী এক প্রতিযোগিতার আয়োজন করে। একজন আইনজীবি এই বিষয়টি হাই কোর্টের নজরে আনলে, হাইকোর্ট এই নির্দেশ দেয়।
আবেদনকারী আইনজীবি তার আবেদনে বলেন যে, তথ্য এক্সেসের নামে ইসমালী মূল্যবোধকে খাটো করা হয়েছে, এবং সারা বিশ্বে কোটি কোটি মুসলমানদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে।
সেই আইনজীবি আরো বলেন যে, অতীতে হাইকোর্টের নির্দেশ থাকার পরেও মন্ত্রনালয় সেই সকল ওয়েবসাইট বন্ধ করেনি। তিনি একটি বিশেষ কমিটি তৈরী করে দেয়ার সুপারিশ করেন, যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো পর্যবেক্ষন এবং প্রতিহত করবে।
গতবছর লাহোর হাইকোর্টের নির্দেশে পাকিস্তান কিছুদিনের জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যবাদ মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ।