মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

এন্ড্রয়েড নিয়ে ওরাকল এবং গুগলের মধ্যে আইনী লড়াই

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এবং জাভা নিয়ে গুগল এবং ওরাকলের ভেতর বিগত কিছুদিন ধরে চলা টানাটানি এখনো শেষ হয়নি। ওরাকলের সিইও ল্যারি এলিসন এবং গুগলের সিইও ল্যারি পেজ সোমবার মিটিং করেছেন। কিন্তু কোনরকম সুরাহা ছাড়াই সেই মিটিং শেষ হয়েছে।
এটা নিয়ে কোর্টে বিচার চলছে। দুই কম্পানীকে নিজেদের ভেতর এটা মিটিয়ে ফেলার জন্য কোর্ট আদেশ দেয়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠান দুটো তাদের উচ্চ পদস্থ অফিসারদেরকে দিয়ে বিষয়টি নিস্পত্তি করাতে চেয়েছিল। কিন্তু
কোর্ট তাতে রাজী হয়নি। কোর্ট আদেশ দিয়েছিল, দুই প্রধান নির্বাহীকে এক সাথে বসে বিষয়টি মিটিয়ে ফেলতে।

ক্যালিফোর্নিয়ার স্যান হোজে শহরের কোর্টে গুগলের সিইও ল্যারি পেজ, এবং ওরাকলের সিইও ল্যারি এলিসন - ছবি: ব্লুমবার্গ
ওরাকল অভিযোগ করেছে যে, গুগল তাদের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে জাভা কোড বিতরন করছে, যার মালিক হলো ওরাকল (এটি মূলত ছিল সান মাইক্রোসিস্টেমের; পরবর্তীতে ওরাকল সান-কে কিনে নেয়)। ওরাকল এর জন্য ক্ষতিপূরন দাবি করে।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি বলেছেন যে, দুটো কম্পানীই খুব উল্টাপাল্টা আচরন করছে। একদিকে ওরাকল চাইছে বিলিয়ন ডলারের ক্ষতিপূরন, অপরদিকে গুগল দিতে চাইছে না তেমন কিছুই।
ওরাকল তাদের অভিযোগে ৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরন চেয়েছে। অন্যদিকে গুগল দিতে রাজি হয়েছে মাত্র ১০০ মিলিয়ন।
জাভা কপিরাইট
বিশ্বের সবচে বড় ডাটাবেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরাকল গত বছর অভিযোগ আনে যে, গুগল কোনও রকম অনুমতি ছাড়াই জাভার কোড বিতরন করছে।
এটা মূলত মোবাইল ডিভাইসে ব্যবহার করা হচ্ছে, যা ওরাকলের প্যাটেন্ট করা। ওরাকল আশা করছে, প্রতিটি মোবাইল ডিভাইস থেকে ওরাকলকে ১৫ ডলার করে দিতে হবে। কিন্তু গুগল সেটা দিতে রাজি হচ্ছে না। আবার এটাও আশংকা করা হচ্ছে যে, প্রতিটি মোবাইল ডিভাইস থেকে ওরাকলকে টাকা দিতে হলে, ডিভাইসগুলোর মূল্য বাড়াতে হবে। এবং এর ফলে সেটা এপলের পণ্যের কাছে প্রতিযোগিতামূলক নাও হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যবাদ মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ।